কিছু কথা
'হাফেজ আলেমরা আজ ভিন্ন পথে।
আজকে দেখলাম এক হুজুর অটো গাড়ি চালাচ্ছেন,
আরেক হুজুর মুদি মালের ব্যবসা করছেন,
আরেক হুজুর কম্পিউটার কোর্স করছেন অনলাইন ফ্রিলান্সিং করার জন্য,
আরেক হুজুর ফলের ব্যবসা করছেন,
আরেক হুজুর কাপড়ের দোকান দিয়ে ব্যবসা
করছেন
আরেক হুজুর মোটর বাইক দিয়ে রাইড শেয়ার করছেন,
আরেক হুজুর খাবারের হোটেল দিয়ে ব্যবসা করছেন,
আরেক হুজুর আতর টুপির দোকান দিয়ে ব্যবসা করছেন,
আবার কেহ কেহ বাস কম্পানিতে ভালো বেতনে চাকরি করছেন, ইত্যাদি
মুল কথা হলো ,
আগে একটা প্রথা ছিল, হাফেজ-আলেম মানেই মসজিদ মাদ্রাসা,
কিন্তু সেই প্রথা ডিঙিয়ে আজকের হাফেজ আলেমরা ভিন্ন কর্মে সংযুক্ত হচ্ছেন
এর কারণ কি,?
এর কারণ হলো বর্তমান প্রেক্ষাপট অনুসারে দ্রব্যমূল্যের যে উর্ধগতি,
তাতে করে শুধু মসজিদ মাদ্রাসায় চাকরি করে হুজুরের পরিবার ম্যান্টেইন করাটা কষ্ট সাধ্য ,
তারপরও তারা চেষ্টা করে মসজিদ মাদ্রাসায় টিকে থাকার,
কিন্তু সমস্যা টা হলো মসজিদের কিছু মুর্খ কমিটি আর প্রাইভেট মাদ্রাসার কিছু জাহেল মোহতামিম,
এই দুই শ্রেণীর লোকের জন্য আজ আলেমরা ভিন্ন পন্থা অবলম্বন করতে বাধ্য হয়েছে,
অচিরেই প্রাইভেট মাদ্রাসা গুলো যোগ্য শিক্ষকের অভাবে ছাত্রদের সঠিক শিক্ষা সঠিক দিতে না পারার কারনে ছাত্ররা হবে বেআদব,আর তখন প্রাইভেট মাদ্রাসা গুলোই হবে বেআদবের কারখানা।
আর মসজিদে যোগ্য আলেম না থাকার ফলে গোটা সমাজ হবে কলুষিত,,
-------------------------সমাপ্ত---------------------